সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ৮, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের সফলতা নিয়ে তৈরি করা বিজ্ঞাপন সম্প্রচার করতে অস্বীকৃতি জানিয়েছে সিএনএন-সহ দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি টিভি চ্যানেল। গুরুত্বপূর্ণ এসব টিভি চ্যানেলের মধ্যে রয়েছে এবিসি, সিবিএস এবং এনবিসি।
ট্রাম্পের সফলতা নিয়ে তৈরি বিজ্ঞাপনের শিরোনাম করা হয়েছে-“আমেরিকা ইজ উইনিং”। অবশ্য এ বিজ্ঞাপনেও সংবাদ মাধ্যমের বিরুদ্ধ অসততার অভিযোগ তুলে সমালোচনা করা হয়েছে। বিজ্ঞাপনে মার্কিন টিভি চ্যানেলের কয়েকজন বিখ্যাত অ্যাংকরের মুখ একটির পর আরেকটি রাখা হয়েছে এবং তাদেরকে ভূয়া সংবাদের জন্য অভিযুক্ত করা হয়েছে।
সিএনএন এক বিবৃতিতে বলেছে, ভুয়া নিউজের ধারণা থেকে তৈরি করা বিজ্ঞাপন সম্প্রচার করবে না তারা। টিভি চ্যানেলটি জোর দিয়ে বলেছে, মূলধারার সংবাদ মাধ্যম কখনো ভূয়া খবর প্রচার করে না। এবিসি বলেছে, বিজ্ঞাপনে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে এবং বিজ্ঞাপন তৈরির দিক-নির্দেশনা মানা হয় নি।
গত নির্বাচনের প্রচারাভিযানের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গুরুত্বপূর্ণ সব সংবাদ মাধ্যমকে ভুয়া খবর সম্প্রচারের জন্য অভিযুক্ত করে আসছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি