সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মে ৯, ২০১৭
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নির্মাণাধীন একটি ব্রীজের ভেঙ্গে পরার ঘটনা ঘটেছে।
প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল¬াই নদীর উপর নির্মানাধীন ব্রীজটির নির্ম্মান কাজ শেষ না হতেই রবিবার সন্ধ্যায় তা ভেঙ্গে পড়েছে।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর শাহাপাড়া থেকে খাগরাবন্দে যাওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল¬াই নদীর উপর নতুন একটি ব্রীজের নির্মান কাজ শুরু হয়।
নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন একাধিক ঠিকাদার ও এলাকাবাসী।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ঠিকাদার সাদ্দাম হোসেন ব্রীজটির নির্মাণ কাজ নেন। গ্রামের ভিতরের এই ব্রীজটি নির্মাণ করতে যেয়ে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করা হয়েছে। তারা আরো বলেন, কোন কর্মকর্তা এখানে না আসায় ঠিকাদার তার ইচ্ছে মতো দায়সারা ভাবে কাজটি শেষ করতে চেয়েছিল। তার পরও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এত বড় একটি ব্রীজ নির্মান করাতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রীজ নির্ম্মানকালে বাঁশের খুঁটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি