নবীগঞ্জে লন্ডন প্রবাসীর কন্যাকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর কন্যাকে গলা কেটে হত্যা

Manual1 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পল্লীতে এক লন্ডন প্রবাসীর কন্যাকে তার বসত ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ঐ মহিলার গলাকাটা লাশ হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করেছে।

শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের লন্ডন প্রবাসী হাজী জরিফ উল্লার কন্যা আমিনা বেগম(৩৫) কে রাতে তার বসত ঘরে কে বা কারা হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে বিছানায় বালিশ চাপা দিয়ে রেখে যায়। সকালে নিহত আমিনা বেগমের ছেলে আমির আহমদ মাকে খাবারের জন্য ডাকতে গেলে মায়ের ঘরের দরজা খোলা। ঘরে ডুকে দেখেন বিছানায় তার মায়ের হাত- পা বাঁধা লাশ। গলার উপর বালিশ চাপা দেয়া রয়েছে। বালিশ সরিয়ে দেখেন গলা কাটা । সে শোর চিৎকার করলে পাড়া প্রতিবেশী আসেন।

Manual2 Ad Code

পরে পুলিশ কে খবর দেয়া হলে তারা এসে আমিনা বেগমের গলা কাটা লাশ উদ্ধার করে।

Manual3 Ad Code

উল্লেখ্য, আমিনা বেগমের স্বামী একজন মানসিক রোগি হওয়ার কারনে তিনি একা আলাদা ঘরে থাকতেন। তার বাবা লন্ডন প্রবাসী জরিফ উল্লার দুটি সংসার রয়েছে। জরিফ উল্লা মারা যাবার পরে জায়গা সম্পদ নিয়ে সৎ ভাইদের সাথে বিরোধ চলে আসছে।

Manual3 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান বলেন- আমরা লাশ উদ্ধার করেছি। এখনো খুনের মোটিভ বুঝা যায়নি। তবে খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code