উ. কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে ট্রাম্পের আহবান

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মে ১৪, ২০১৭

উ. কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে ট্রাম্পের আহবান

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা বাড়াতে পৃথিবীর সব দেশের প্রতি আহবান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual7 Ad Code

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর কোরিয়ার উপর এই নিষেধাজ্ঞা আরোপের আহবান দেওয়া হলো। রোববার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

Manual7 Ad Code

প্রেস টিভি বিবৃতিতে বলা হয়, ট্রাম্প বিশ্বের সকল দেশকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য বলেন।

বিবৃতিতে আরো বলা হয়, দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ভীতি তৈরি করেছে। ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার সীমানার খুব কাছাকাছি পড়েছিল এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ভাববেন না রাশিয়া খুশি হয়েছে।

Manual6 Ad Code

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, পিয়ংইয়ং পংগন প্রদেশ থেকে রোববার সকালে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। এক্ষেত্রে মার্কিন প্রশান্ত অঞ্চলের কমান্ডার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জাপান ও রাশিয়া বলছে, ক্ষেপণাস্ত্রটি ৭০০ কি.মি. যাওয়ার পর জাপান সাগরে পড়ে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস জানায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়াকে পারমাণবিক ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন নিরাপত্তা বিভাগের উপদেষ্টা মেকমাষ্টার দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান কিম কন জিন এর সঙ্গে আলোচনা করেছেন।

Manual2 Ad Code

পারমাণবিক পরীক্ষার জন্য উত্তর কোরিয়া ইতিমধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। গত ৪ মে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ উত্তর কোরিয়ার রপ্তানী পণ্য ও জাহাজ শিল্পে নিষেধাজ্ঞা আরোপ করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code