রাশিয়ার কাছে গোপন তথ্য ফাঁস করেছেন ট্রাম্প

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মে ১৬, ২০১৭

রাশিয়ার কাছে গোপন তথ্য ফাঁস করেছেন ট্রাম্প

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিষয়ে একটি গোপন তথ্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কাছে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি সহযোগী দেশের কাছ থেকে এসব তথ্য পেয়েছে ট্রাম্পের দেশ, যা রাশিয়ার কাছে প্রকাশ করার অনুমতি ছিল না।

গত সপ্তাহে যখন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করেন, তখন এই ঘটনা ঘটে বলে পত্রিকাটি জানিয়েছে। তবে প্রতিবেদনটি মিথ্যা বলে জানয়ে হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।

Manual7 Ad Code

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার বলেছেন, যেভাবে ঘটনাটি তুলে ধরা হয়েছে, তা মিথ্যা। প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের জন্য যেসব হুমকি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে বিমান চলাচলের বিষয়ও রয়েছে। কোন পর্যায়েই কোনরকম গোয়েন্দা তথ্য বা কৌশল নিয়ে আলোচনা হয়নি।

Manual2 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণা দল মস্কোর সঙ্গে যোগাযোগ রেখেছিল বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে এখন বেশ কয়েকটি তদন্ত চলছে।

Manual7 Ad Code

ওই প্রতিবেদনে বলা হয়, ওভাল অফিসে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছু তথ্য প্রকাশ করেন, যা সূত্র প্রকাশ করে দিতে পারে। এর মধ্যে তথাকথিত ইসলামিক স্টেটের একটি পরিকল্পনার কথাও রয়েছে। এসব তথ্য এমনকি অন্য সহযোগী দেশগুলোর সঙ্গে বিনিময় করাও স্পর্শকাতর বিষয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই খবর মিথ্যা সংবাদ বলে খারিজ করে দিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code