প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলায় আসার আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মে ২২, ২০১৭

প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলায় আসার আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সামিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। উত্তরে ট্রাম্প বাংলাদেশে আসার আশা প্রকাশ করেছেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

রোববার আবদুল আজিজ কনফারেন্স সেন্টারে ট্রাম্প ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা হয় বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক।

Manual8 Ad Code

তিনি অধিবেশন শেষে সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী সাক্ষাতের পর শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

Manual5 Ad Code

ট্রাম্প উত্তরে বলেন, তিনি আশা করছেন বাংলাদেশ সফরে আসার বিষয়ে।

ট্রাম্পের ক্ষমতায় আসার পর তার এটি প্রথম বিদেশ সফর এবং শেখ হাসিনার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। শেখ হাসিনাও ট্রাম্প ও অন্যান্য মুসলিম দেশের নেতার সঙ্গে আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code