ভারতে তীর্থযাত্রীদের বাস উল্টে নিহত ২২

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ২৪, ২০১৭

ভারতে তীর্থযাত্রীদের বাস উল্টে নিহত ২২

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তরখণ্ডের ধরাসুরে তীর্থযাত্রীদের একটি বাস উল্টে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ছয়জন।

Manual1 Ad Code

মঙ্গলবার মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কেদারনাথে তীর্থযাত্রীরা বাসে করে যাচ্ছিলেন। সন্ধা ৭টার সময় দুর্ঘটনা ঘটে বলে জানায় হিন্দুস্তান টাইমস।

Manual2 Ad Code

বাসে মোট ২৯ জন তীর্থযাত্রী ছিলেন। দু’টি বাসে করে তীর্থযাত্রীরা ইন্দোরের তীর্থস্থান চার ধাম থেকে আসছিলেন। এ সময় বাস চালকের অসাবধানতাবশত বাস নদীতে পড়ে যায়।

Manual7 Ad Code

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। নিহতদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

হিমালয়ের পাদদেশের রাজ্য উত্তরাখণ্ড তীর্থের জন্য প্রসিদ্ধ। প্রতি বছর লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী এখানে তীর্থ পালন করতে আসে।

Manual3 Ad Code

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code