আরব আমিরাত, মিশর ও সৌদিতে আল জাজিরা নিষিদ্ধ

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭

আরব আমিরাত, মিশর ও সৌদিতে আল জাজিরা নিষিদ্ধ

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মিশরে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাসহ বেশ কয়েকটি ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে।

Manual6 Ad Code

আঞ্চলিক স্পর্শকাতর ইস্যুতে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির কিছু বক্তব্যের পর সৌদি আরব ও আমিরাত এ ব্যবস্থা নিল।

Manual3 Ad Code

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে সমর্থন করায় আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের প্রধান ওয়েবসাইটসহ ২১টি ওয়েবসাইট নিষিদ্ধ ঘোষণা করেছে মিশর। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা এবং নিরাপত্তা কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

মিনার প্রতিবেদনে বলা হয়, এসব ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

মিশরের দুজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় কাতারের অর্থায়নে পরিচালিত এসব ওয়েবসাইটগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে।

Manual5 Ad Code

বুধবার থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কাতারের যেসব চ্যানেল এবং পত্রিকার ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলো হলো- কাতার নিউজ এজেন্সি, আল জাজিরা ডকুমেন্টারি চ্যানেল, আল জাজিরা ইংলিশ নিউজ চ্যানেল, আরবি ভাষার পত্রিকা আল-ওয়াতান, আধা সরকারি পত্রিকা আল-রাইয়া, আল-আরব এবং সরকারপন্থি আশ-শার্ক পত্রিকা। এছাড়া, গতকাল কিছু সময়ের জন্য আরব আমিরাতে আল জাজিরা টিভি চ্যানেলও দেখা যায়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code