তুরস্কে চার হাজারেরও বেশি বিচারক বরখাস্ত

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ২৭, ২০১৭

তুরস্কে চার হাজারেরও বেশি বিচারক বরখাস্ত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্কে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে চার হাজারেরও বেশি বিচারক ও সরকারি কৌঁসুলিকে বরখাস্ত করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ শুক্রবার বলেছেন, তদন্তের পর বিচার বিভাগের এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

আমেরিকায় বসবাসরত বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনকে গত বছরের সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার নেপথ্য নায়ক হিসেবে অভিযুক্ত করে আসছে তুর্কি সরকার। আঙ্কারার দাবি, তুরস্কের বিচার বিভাগে গুলেনের ব্যাপক প্রভাব রয়েছে।

Manual6 Ad Code

বোজদাগ এ সম্পর্কে বলেন, ‘ফতেউল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী’র সঙ্গে যোগসাজশ থাকার কারণে অন্তত ৪,০০০ বিচারক ও আইনজীবীকে অপসারণ করা হয়েছে।’ আপাতত এ ব্যাপারে তদন্ত শেষ উল্লেখ করে বোজদাগ বলেন, একজন বিচারক বা সরকারি কৌঁসুলিও তদন্ত থেকে বাদ যায়নি।

Manual4 Ad Code

তুরস্কের এই মন্ত্রী আরো বলেন, তার সরকার সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code