সিরিয়ার উত্তরে আরো গণকবরের সন্ধান : শত শত লাশ

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৭

সিরিয়ার উত্তরে আরো গণকবরের সন্ধান : শত শত লাশ

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার উত্তরাঞ্চলীয় তাবাকা শহরের কাছে আরো একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে এবং সেখানে শত শত মানুষের দেহাবশেষ রয়েছে। মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা গণকবরটির সন্ধান পেয়েছে।

Manual1 Ad Code

কুর্দি ভাষার বার্তা সংস্থা ফোরাত জানিয়েছে, গণকবরের ভেতরে শত শত মানুষকে হত্যা করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। বার্তা সংস্থার খবর অনুযায়ী, একটি মরু এলাকায় বীভৎস্য এ গণকবরের সন্ধান পাওয়া গেছে। তাবাকা শহরটি চলতি মাসের প্রথম দিকে কুর্দি যোদ্ধারা দখল করে নেয়। শহরটি দায়েশের কথিত রাজধানী রাকা থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। গণকবরের ভেতরে সিরিয়ার বহু সেনা ও সরকারি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

ধারণা করা হচ্ছে- ২০১৪ সালের আগস্ট মাসে দায়েশ সন্ত্রাসীরা রাকা শহর দখল করে নেয়ার পর এ গণহত্যার ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুসারে, ওই এলাকায় সিরিয়ার একটি বিমানঘাঁটি রক্ষার চেষ্টা করেছিল যেসব সেনা তাদেরকে ধরে গণভাবে হত্যা করে দায়েশ সন্ত্রাসীরা। ওই এলাকায় এর আগে আরো কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code