এএসআই হুমায়ুন হত্যা : স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ৩০, ২০১৭

এএসআই হুমায়ুন হত্যা : স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ডাদেশ

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: শাহ আলী থানার এএসআই মো. হুমায়ুন কবির হত্যা মামলার রায়ে দোষী সাব্যস্ত করে তার স্ত্রী রুমিসহ ২ জনকে মৃত্যুদণ্ড ও ১ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার মঙ্গলবার এ দণ্ডাদেশ প্রদান করেন।

Manual3 Ad Code

মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামীরা হলেন- এএসআই হুমায়ুনের স্ত্রী রহিমা সুলতানা রুমি ও তার বন্ধু মিষ্টি (পলাতক)। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে আসামী হলেন- রিয়া (পলাতক)। এ আসামীকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার রায় প্রদানকালে কারাগার থেকে হুমায়ুনের স্ত্রী রুমিকে আদালতে হাজির করা হয়। রুমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

এ মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর পারিবারিক কলহের জের ধরে ঢাকার মিরপুরের বাসায় রুমি তার স্বামী হুমায়ুনকে ইনজেকশনে বিষ প্রয়োগ করে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই বজলুর রশিদ বাদি হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

২০১৪ সালের ২০ জুলাই মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম তার স্ত্রী রুমিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দেন। ২০১৫ সালের ১৪ মে তাদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। এ মামলায় বিভিন্ন সময়ে সাক্ষ্য নেয়া হয়েছে ৯ জনের।

উল্লেখ্য, হুমায়ুন কবির ও রহিমা সুলতানা রুমি একে অপরকে ভালবেসে ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিলো। সে কারণে প্রেমিক বন্ধুর সহায়তায় তাকে হত্যা করে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code