বাবরি মসজিদ ধ্বংস মামলা : বিজেপির তিন নেতা অভিযুক্ত

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মে ৩১, ২০১৭

বাবরি মসজিদ ধ্বংস মামলা : বিজেপির তিন নেতা অভিযুক্ত

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: বাবরি মসজিদ ধ্বংসের অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে ক্ষমতাশীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির শীর্ষস্থানীয় তিন নেতাকে অভিযুক্ত করেছেন দেশটির একটি বিশেষ আদালত।

অভিযুক্তদের মধ্যে আছেন, বিজেপির সাবেক প্রধান লাল কৃষ্ণ আদভানি এবং অন্য দুই নেতা মুরলী মনোহর যোশি ও উমা ভারতী।

Manual8 Ad Code

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের জন্য এরা উগ্রপন্থী হিন্দুদের প্রতি উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। ওই ঘটনার পর ভারতজুড়ে যে দাঙ্গা বাধে তাতে প্রায় ২০০০ মানুষ মারা যায়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনজনই।

ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বরাবরই বলে আসছে যে, রীতিমত পরিকল্পনা করেই মসজিদটি ভাঙা হয়েছিল। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের এক আদেশের পর এই বিশেষ আদালত গঠন করা হয়।

Manual8 Ad Code

আদালত তার রায়ে বলেছে, এই মসজিদটি ধ্বংসের দায়দায়িত্ব বিজেপির এই তিনজন শীর্ষ নেতাকে গ্রহণ করতেই হবে।

Manual7 Ad Code

প্রসঙ্গত, হিন্দুরা দাবি করে বাবরি মসজিদ যে জায়গাটিতে অবস্থিত সেখানে হিন্দুদের অন্যতম দেবতা রামের জন্ম হয়েছিল। কিন্তু ১৬শ’ শতকে ওই এলাকায় মুসলিম আগ্রাসনের পর মন্দিরটি ভেঙে সেই জায়গায় মসজিদ নির্মাণ করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code