ফিলিপাইনের জুয়ার হোটেলে বন্দুকধারীর গুলি-আগুন : নিহত ৩৬

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুন ২, ২০১৭

ফিলিপাইনের জুয়ার হোটেলে বন্দুকধারীর গুলি-আগুন : নিহত ৩৬

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি জুয়ার হোটেলে মুখোশপরা এক বন্দুকধারীর গোলাগুলি ও আগুন দেয়ার ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা নামের ওই হোটেলে গত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

ফিলিপিাইনের প্রেসিডেন্টের মুখপাত্র আর্নেস্টো আবেলা রাতের গোলাগুলি ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৬ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, হোটেলের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে এবং এদের বেশিরভাগই মারা গেছে ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে। তবে মেট্রোপলিটন পুলিশ প্রধান নিহতের সংখ্যা ৩৪ বলে জানান। তিনি বলেন, নিহতদের কারো গায়ে গুলির চিহ্ন নেই। হোটেলে আগুন দেয়ার পর সেখান  থেকে একসঙ্গে বের হতে গিয়ে ভিড়ের চাপে বহু মানুষ আহত হয়েছে।

জানা গেছে, একজন বিদেশি নাগরিক স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হোটেলে হামলা চালায় এবং আগুন লাগিয়ে ধোঁয়ার মধ্যে মিশে যায়। পরে হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code