লন্ডন হামলা : তিন হামলাকারীসহ নিহত ৬

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ৪, ২০১৭

লন্ডন হামলা : তিন হামলাকারীসহ নিহত ৬

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ব্যস্ততম লন্ডন ব্রিজ ও নিকটবর্তী বারা বাজারে হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে তিনজন হামলাকারীও রয়েছে। পুলিশের গুলিতে হামলাকারীদের মৃত্যু হয়েছে এবং এরা সকলেই পুরুষ।

Manual8 Ad Code

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, এই হামলায় কমপক্ষে ৩০জন আহত হয়েছেন। তারা লন্ডন ব্রিজ ও বারা মার্কেটের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে।

Manual8 Ad Code

পুলিশ আরও জানায়, তাদের কাছে প্রথম ফোন আসার পর থেকে মাত্র আটমিনিটের মধ্যেই তিন হামলাকারীকে হত্যা করা হয়েছে।এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে ব্রিটেনে নির্বাচনের বাকি আর মাত্র চারদিন। এই মুহূর্তে লন্ডনে হামলায় উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘যুক্তরাজ্যে যাই ঘটুক, আমরা তাদের পাশে আছি। সৃষ্টিকর্তা আপনাদের রক্ষা করবে।’

Manual8 Ad Code

এদিকে লন্ডনের ম্যানচেস্টারে হামলায় দুই সপ্তাহ না পেরোতেই আবার রক্তাক্ত হলো লন্ডন। মার্কিন গায়িকা আরিয়ানার কনসার্টে হামলার ঘটনায় ২২ জনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code