সৌদি আরবে আল জাজিরার সম্প্রচারের লাইসেন্স বাতিল

প্রকাশিত: ৪:৪৬ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৭

সৌদি আরবে আল জাজিরার সম্প্রচারের লাইসেন্স বাতিল

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: কাতরের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এবার সৌদি আরবে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচারের লাইসেন্স বাতিল এবং কার্যালয় বন্ধের জন্য প্রক্রিয়া শুরু করেছে সৌদি সরকার। দেশটির সাংবাদিকদের কাতারভিত্তিক এ সংবাদ মাধ্যমের চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসারও আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

সোমবার সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। এরপর একই সিদ্ধান্ত জানায় লিবিয়া। পরে হুতিদের সঙ্গে সম্পর্কের অভিযোগে দোহার সঙ্গে ইয়েমেন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর একই সিদ্ধান্ত আসে মালদ্বীপের পক্ষ থেকেও।

Manual5 Ad Code

সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক অ্যামেরিকান সামিটের প্রায় এক সপ্তাহ পর এ ধরনের ঘোষণা এলো। কাতারের একটি বার্তা সংস্থা সেদেশের আমিরের বক্তব্য প্রকাশ করেছিল। যেখানে তিনি ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেন।

Manual3 Ad Code

ওই ঘটনার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই এজেন্সির সাইট হ্যাক করে হ্যাকাররা আমিরের বক্তব্য প্রকাশ করেছে। এক্ষেত্রে কাতারের আমিরের কিছুই করার ছিল না। আঞ্চলিকভাবে ইরানের সঙ্গে সৌদি আরবের মত পার্থক্যের কারণে আগে থেকেই দ্বন্দ্ব চলছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code