তেহরানে সন্ত্রাসী হামলায় নিহত ১২, আহত ৪২

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুন ৭, ২০১৭

তেহরানে সন্ত্রাসী হামলায় নিহত ১২, আহত ৪২

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের রাজধানী তেহরানে সংসদের একটি প্রশাসনিক ভবন এবং ইমাম খোমেনী (রহ.)’র মাজারে সন্ত্রাসী হামলায় ১২ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। এর মধ্যে ১১ জন সংসদ ভবনে এবং একজন মাজার এলাকায় শহীদ হয়েছেন।

Manual1 Ad Code

এছাড়া হামলাকারী ছয় সন্ত্রাসীর সবাই প্রাণ হারিয়েছে। ইরানের জরুরি চিকিৎসা বিষয়ক সংস্থার কর্মকর্তা পির হোসেন কুলিভান্দ এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

Manual2 Ad Code

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংসদ ভবন ও মাজার এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। দুপুরের পর পর্যন্ত সংসদে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত ছিল। সংসদ ভবনে হামলাকারী চার সন্ত্রাসীই নিহত হয়েছে। এর মধ্যে তিন জন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছে। অপর সন্ত্রাসী লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে।

এছাড়া ইমাম খোমেনীর মাজারে হামলাকারী দুই সন্ত্রাসীও প্রাণ হারিয়েছে। এর মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণে এবং অপর সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। তেহরানে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল।

Manual8 Ad Code

ওই গোষ্ঠীর মুখপত্র ‘আমাক’-এর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এ খবর দিয়েছে। ইরানের সংসদ ভবনে সর্বসাধারণের প্রবেশের ফটক দিয়ে মহিলাদের ছদ্মবেশে সন্ত্রাসীরা প্রবেশ করে বলে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

Manual1 Ad Code

এদিকে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে সন্ত্রাসীদের আরেকটি টিম হামলার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই ওই টিমের সব সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code