৬১ মাসে ৬০ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পরিবর্তন

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ১১, ২০১৭

৬১ মাসে ৬০ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পরিবর্তন

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন মঙ্গলবারও দাখিল করেনি পুলিশ। ফলে আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুলাই আবারো তারিখ ধার্য্য করেছেন।

রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খুরশীদ আলম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুলাই পুনরায় দিন ধার্য করেছেন।

Manual6 Ad Code

সাগর-রুনি হত্যাকাণ্ডের পর বিগত ৬২ মাসেও এ মামলার কোনো অগ্রগতি হয়নি। মামলার বিভিন্ন আলামতের সঙ্গে গ্রেফতারকৃত আট আসামি ও সন্দেহভাজন ২১ আত্মীয়-স্বজনের ডিএনএ টেস্ট প্রতিবেদনের ওপরই নির্ভর করছে এ মামলার অগ্রগতি।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মো. সাইদ, মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ, তানভীর ও পলাশ রুদ্র পাল। আসামি তানবীর ও পলাশ রুদ্র পাল জামিনে আছেন। জামিনে থাকা আসামি আদালতে হাজির ছিলো

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সেদিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছিলেন।

শুরু থেকেই মামলাটির তদন্ত করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। লাশ উদ্ধারের পর ডিবি দুই নিরাপত্তাকর্মী হুমায়ুন কবীর ও পলাশ রুদ্র এবং কথিত বন্ধু তানভীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া কয়েকজন পেশাদার গ্রিল কাটা চোরকেও তখন সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল।

তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। গত ২০১৩সালের ১৮ এপ্রিল হাইকোর্টে মামলার তদন্ত সংস্থা ডিবি তদন্তে ব্যর্থতার কথা স্বীকার করে নেয়। তারপর আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।

Manual6 Ad Code

এরপর ২০১৩সালের ২৬ এপ্রিল ভিসেরা আলামতের জন্য দুজনের মরদেহ আজিমপুর কবরস্থান থেকে তোলা হয়। ভিসেরা পরীক্ষায় তাদের শরীরে বিষক্রিয়ার কোনো আলামত মেলেনি।

র‌্যাব গত জুনের শুরুর দিকে সাগর ও রুনিকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি, একটি ছুরির বাঁট, সাগরের মোজা, একটি কম্বল, সাগরের পরনের প্যান্ট, রুনির পরনের প্যান্ট ও অন্যান্য কাপড় থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগারে পাঠায়।

Manual3 Ad Code

গত ২০১৩ সালের ১৭ জুলাই দ্বিতীয় দফায় যে কাপড় দিয়ে সাগরের হাত ও পা বাঁধা হয়েছিল, সেই কাপড় ও রুনির টি-শার্ট পাঠানো হয়।

এ ছাড়া ডা. নায়ারণ হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের ডিএনএ নমুনা মিলানোর জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এরই মধ্যে র‌্যাব গণমাধ্যমকে জানিয়ে ছিলো, রুনির টি-শার্ট থেকে একজন ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ বৃত্তান্ত পাওয়া গেছে।

তবে যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত ডিএনএ প্রতিবেদন ও তদন্ত ফলাফলের ওপর ভিত্তি করে যথা শিগগির সম্ভব আদালতে চার্জশিট দেওয়া হবে। এ পর্যন্ত গত ৬১ মাসে ৬০ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code