ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৭

ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইহুদিবাদী ইসরাইলি সেনারা অধিকৃত জেরুজালেম আল-কুদসে চার ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। কথিত ছুরিকাঘাত করার অভিযোগে এসব ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার দামেস্ক গেটের কাছে এসব হতভাগ্য ফিলিস্তিনি যুবককে হত্যা করা হয়। অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসের পুরনো শহরে প্রবেশের অন্যতম প্রধান দরজা হচ্ছে এই দামেস্ক গেট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি সেনারা হঠাৎ করে ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। মসজিদের মাইক থেকে যখন মাগরিবের আজান ভেসে আসছিল তখন এই নির্বিচার গুলিবর্ষণ করা হয়। মুসলমানরা রমজান মাসে মাগরিবের আজান শুনে ইফতার করে থাকেন।

এ ঘটনায় একজন ইসরাইলি নারী সেনা ও দুই বসতি স্থাপনকারী ইহুদিবাদী আহত হয়েছে বলে জানা গেছে।

Manual2 Ad Code

২০১৫ সালের আগস্ট থেকে ইহুদিবাদী সেনারা মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করে দেয়। তখন থেকে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত প্রায় দুই বছরে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৩০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code