গ্রিনফেল টাওয়ারে আগুন : নিখোঁজ ৫৮ জনের মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৭

গ্রিনফেল টাওয়ারে আগুন : নিখোঁজ ৫৮ জনের মৃত্যুর আশঙ্কা

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: লন্ডনে গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫৮ জন মারা গেছেন বলে ধারণা করছে লন্ডন পুলিশ। পুলিশ বলছে, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে লন্ডন পুলিশ।

শনিবার লন্ডন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্ডি বলেন, রাতে গ্রিনফেল টাওয়ারে থাকা অন্তত ৫৮ জন এখনও নিখোঁজ এবং ধারণা করা যাচ্ছে তারা মৃত। এই সংখ্য আরও বাড়তে পারে এবং সম্পূর্ণ উদ্ধার কাজ শেষ করতে ‘কয়েক সপ্তাহ’ লেগে যেতে পারে।

কান্ডি আরও বলেন ‘আমরা খুব দ্রুত এই মানুষদেরকে খুঁজে বের করবো বলে আশা করছি।’

ভবনটি থেকে নিখোঁজ মানুষকে উদ্ধার করতে যেকোন ব্যক্তিই সাহায্য করতে পারবেন বলে জানান।

Manual7 Ad Code

তবে বিবিসি আশঙ্কা করছে এখনো ৭০ জন নিখোঁজ রয়েছেন।

Manual4 Ad Code

photo

Manual5 Ad Code

প্রসঙ্গত, ব্রিটেনের রানীর জন্মদিনে মঙ্গলবার মধ্যরাতের পর পূর্ব লন্ডনে অবস্থিত ২৪তলা ভবনটিতে আগুন লাগে। পরদিন দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Manual4 Ad Code

পুরো ভবনটি পুড়ে যাওয়ায় ধসের আশঙ্কা রয়েছে তবে সেখানে সাবধানতা অবলম্বন করেই উদ্ধার অভিযান চলছে এখনো।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code