সৌদি আরবসহ বিভিন্ন দেশে আজ ঈদ

প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৭

সৌদি আরবসহ বিভিন্ন দেশে আজ ঈদ

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ বিভিন্ন দেশে  আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্য দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রুনাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া। -আলজাজিরা

Manual2 Ad Code

গতকাল সন্ধ্যায় সৌদি আরব ও ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের এক সভা শেষে আজ (রোববার) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

Manual3 Ad Code

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল জানিয়েছে, রোববার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ তার ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন। আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code