আবারও পূর্ব লন্ডনে আবাসিক ভবনে আগুন

প্রকাশিত: ৪:২২ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৭

আবারও পূর্ব লন্ডনে আবাসিক ভবনে আগুন

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যের রাজধানী পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে লন্ডন ফায়ার সার্ভিসের ৭২ কর্মী কাজ করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

Manual4 Ad Code

স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরটির টুরিন স্ট্রিটের ওই বাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পর পরই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় তারা ।

এদিকে ওই ভবন থেকে সবাইকে বের করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।  ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অসুস্থ হয়ে পড়ায় একজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মী বিবিসিকে জানান, চারতালা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি।

Manual7 Ad Code

আগুন লাগার পর থেকে টুরিন স্ট্রিট বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code