কুষ্টিয়ায় ‘জঙ্গি আস্তানায়’ সুইসাইড ভেস্টসহ ৩ নারী আটক

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৭

কুষ্টিয়ায় ‘জঙ্গি আস্তানায়’ সুইসাইড ভেস্টসহ ৩ নারী আটক

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় সেখান থেকে এক শিশু ও ভেস্টসহ তিন নারীকে আটক করা হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাড়িটির মালিক মাসুদ নামে এক ব্যাক্তি, তিনি বয়স্ক। দুই মাস আগে তার স্ত্রী বাড়িটি ১২শ’ টাকায় বাড়িটি ভাড়া দিয়েছিলেন। আরমান নামে এক ব্যাক্তি বাড়িটি ভাড়া নেন। তিনি স্ত্রী নিয়ে থাকার কথা বলেছিলেন। কিন্তু বাড়িতে কোনও পুরুষ সদস্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আটক তিন নারী জঙ্গিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের একজন বর্তমান নব্য জেএমবির আমির আইয়ুব আলী ওরফে সজিবের স্ত্রী ও নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড’র স্ত্রী সুমাইয়া ও অপরজন অজ্ঞাত।

Manual2 Ad Code

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তারা খবর পায় কুষ্টিয়া ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ভেড়ামারা পুলিশ, র‌্যাব, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়।

Manual8 Ad Code

ইতোমধ্যে ঢাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটকে খবর দিলে তাদের একটি টিম রাত অানুমানিক ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে বাড়ির দিকে মুভ করলে এক নারী সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় পুলিশের উপর হামলার চেষ্টা চালায়।

Manual5 Ad Code

এসময় পুলিশ সদস্যরা তা বিস্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে বলে পুলিশ দাবি করেছে। পরে পর্যায়ক্রমে আরও দুই জন নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code