ট্যাঙ্কার বিস্ফোরণ : পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২০০

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৭

ট্যাঙ্কার বিস্ফোরণ : পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২০০

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানে পাঞ্জাবের সড়কে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল নিতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়ে গেছে।

২৫ জুন দক্ষিণ আহমেদপুরের কাছাকাছি এলাকায় তেল বহনকারী ট্যাংকারটি উল্টে গেলে তেল সংগ্রহের জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক গ্রামবাসী ভিড় করে। এ সময় বিস্ফোরণের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

দুর্ঘটনায় আশপাশের ৬টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও পুড়ে যায়। উদ্ধার কাজে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, তেল সংগ্রহের সময় কেউ সম্ভবত সেখানে লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করেছিলেন।

Manual7 Ad Code

এ ঘটনায় ১৫০ জনের নিহতের কথা বলা হলেও স্থানীয় কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই নিহত হয়েছেন পরবর্তীতে, নিহতের সংখ্যা কমপক্ষে ২০৬ হবে।

Manual7 Ad Code

নিহতদের মধ্যে অনেকেই গুরুতর অগ্নিদগ্ধ হওয়ার কারণে তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণে নিহতদের মধ্যে ১২৫ জনের গণজানাযা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code