সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: জার্মাননিতে পূর্বাঞ্চলীয় স্যাক্সনি রাজ্য থেকে ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি ন্যুরেমবার্গে যাচ্ছিল৷ স্থানীয় সময় সোমবার সকাল সাতটার দিকে টুর বাসটি দক্ষিণাঞ্চলের ম্যুন্শবার্গ শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে প্রবল জোরে ধাক্কা খায়৷ সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাসে আগুন লেগে যায়৷ যাত্রীদের মধ্যে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়৷ এছাড়া অন্তত ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, বাসের সব যাত্রীই জার্মানির নাগরিক৷ স্যাক্সনি থেকে তাঁরা ন্যুরেমাবার্গে বেড়াতে যাচ্ছিলেন৷ দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় উদ্ধার তৎপরতা৷ উদ্ধার কাজে অন্তত ২০০ কর্মী অংশ নেয়৷ উদ্ধার কাজ এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ব্যবহার করা হয় হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্স৷
জার্মানিতে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বেড়েছে৷ কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বছর জার্মানিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মোট তিন হাজার ২১৪ জন৷ পরিসংখ্যান বলছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু আগের বছরগুলোর তুলনায় গত বছর কম ছিল৷ দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ছোট-বড় মিলিয়ে মোট ২৬ লক্ষ দুর্ঘটনা হয়েছে জার্মানিতে৷
Design and developed by ওয়েব হোম বিডি