আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ জঙ্গি নিহত

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ জঙ্গি নিহত

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: গত ২৪ ঘন্টায় আফগানিস্তানে  নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ জঙ্গি নিহত ও অপর ১৯ জন আহত হয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগান ন্যাশনাল ডিফেন্স ও নিরাপত্তা বাহিনী জঙ্গি নির্মুল অভিযান শুরু করেছে।

বিগত ২৪ ঘন্টায় সামরিক অভিযানে দেশের বিভিন্ন স্থানে ১৯ জঙ্গি নিহত ও অপর ১৯ জন আহত হয়েছে। জঙ্গিদের মধ্যে তিন জন ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য নিহত হয়েছেন। এছাড়াও এই অভিযানে হাজি নাসির নামে স্থানীয় তালেবানের এক কমান্ডার নিহত হয়েছে। খবর সিনহুয়া’র।

Manual8 Ad Code

সংবাদে আরো বলা হয়, নানগড়হার, কাপিসা, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, ফারাহ্, ফারইয়াব, কুন্দুজ, বলখ, তাখার ও হেলমান্দ প্রদেশে অভিযানগুলো চালানো হয়। এই সময় জঙ্গিদের একটি আস্তানা ধ্বংস এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code