পুলিশের বিশেষ অভিযানে পার্বতীপুরে গ্রেফতার ৫৭

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৭

পুলিশের বিশেষ অভিযানে পার্বতীপুরে গ্রেফতার ৫৭

Manual1 Ad Code

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর) থেকে :: দিনাজপুরের পার্বতীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৫৭ জন কে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

গত রোববার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ওসি (তদন্ত) ইমতিয়াজ কবির সঙ্গীয় দুই শতাধিক পুলিশ ফোর্স নিয়ে পার্বতীপুর শহর সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য সহ তাদের গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৫পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেনসিডিল, ২০ লিটার চোলাই মদ ও গাঁজা ২৫০ গ্রাম।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতদের মধ্যে মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত সোহরাব হোসেন, পেলকু ওরফে বুলবুল, ওবায়দুল, মামুনুর রশিদ ও মানিক এবং শ্বাশুড়ী নুরজাহান ও পুত্রবধূ রওশন আরা কে বিক্রিকালে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে ৬ মাদক ব্যবসায়ী, ৩৭ ওয়ারেন্টভুক্ত আসামী ও ৭ জুয়াড়ী রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code