যুদ্ধে সিরিয়ার ২২,৬০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে : বিশ্ব ব্যাংক

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৭

যুদ্ধে সিরিয়ার ২২,৬০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে : বিশ্ব ব্যাংক

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: কথিত সন্ত্রাস দমনের নামে সিরিয়ার ঘাড়ে চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে লাখ লাখ সিরীয় হতাহতই শুধু হচ্ছেন না, অর্থনৈতিকভাবেও নুয়ে পড়েছে মুসলিম প্রধান দেশটি। বিশ্ব ব্যাংক জানাচ্ছে, গত ছয় বছরে যুদ্ধের কারণে সিরিয়ার ২২,৬০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে।

সোমবার বৈরুতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে বিশ্ব ব্যাংক। সংস্থাটি তথ্য মতে, ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়ার যুদ্ধে সিরিয়ায় লাখ লাখ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি দেশটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী শরণার্থীতে পরিনত হয়েছে।

Manual3 Ad Code

বিশ্ব ব্যাংকের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপপ্রধান হাফেজ ঘানিম বলেনছেন, ‘যুদ্ধের কারণে সিরিয়ার সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি পুরোপুরি ধসে পড়েছে।’

Manual7 Ad Code

বিশ্ব ব্যাংকের হিসেবে আরও উঠে এসেছে, সিরিয়ার উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে দেশটির জিডিপি’র ক্ষতি হয়েছে ২২৬ বিলিয়ন ডলার। অঙ্কটা দেশটির ২০১০ সালে অর্জিত জিডিপি’র প্রায় চারগুন।

সন্ত্রাস নির্মূলের বিষয়টি সামনে এনে সেই ২০১১ সাল থেকে সিরিয়ার মাটিতে হামলা চালিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে এই হামলার।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code