ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৭

ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৮ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে; বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। কেবল আসামের ২৬ জেলায় অন্তত ১৭ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এছাড়া বিপর্যয়ের মুখে পড়েছে বন্য প্রাণিরাও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়েছে, গেল দু’সপ্তাহে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মনিপুরে প্রবল বৃষ্টিপাতে ভয়বহ বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া পাহাড়ি এসব এলাকায় ভূমিধসের খবরও পাওয়া গেছে।

Manual1 Ad Code

কর্মকর্তারা বলছেন, সব মিলিয়ে ২০ লাখের বেশি লোককে ঘর-বাড়ি ছাড়তে হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল রয়টার্সকে বলেছেন, আসামের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জুর নেতৃত্বে সরকারি কর্মকর্তাদের একটি দল বন্যা দুর্গত এলাকায় পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Manual8 Ad Code

ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়ার কারণে আসামের কাজিরঙ্গ বন্যপ্রাণী অভয়ারণ্যের অনেক প্রাণী নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্য এলাকার বাইরে চলে আসছে। কাজীরঙ্গ ন্যাশনাল পার্ক ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code