আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগ গঠনের (চার্জশিট) ধার্য দিনে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু।

রোববার আদালতে সানির বিরুদ্ধে নাসরিন আক্তারের যৌতুকের জন্য নির্যাতনের মামলার অভিযোগ (চার্জশিট) গঠন করা হয়।

Manual1 Ad Code

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিন আক্তারের সঙ্গে সানির পাঁচ লাখ এক টাকার দেনমোহরানায় বিয়ে হয়। বিয়ের পর থেকে ২০১৫ সালের ২৯ জুলাই ক্রিকেটার সানি ২০ লাখ টাকা যৌতুকের দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে শারীরিক নির্যাতন করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code