পার্বতীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৯৫

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭

পার্বতীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৯৫

Manual4 Ad Code

পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৯৫ জন কে গ্রেফতার করেছে।

Manual5 Ad Code

গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ওসি (তদন্ত) ইমতিয়াজ কবির সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পার্বতীপুর শহর সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য সহ তাদের গ্রেফতার করেন।

Manual5 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯৭পিস ইয়াবা ট্যাবলেট, ১২৫ লিটার চোলাই মদ ও গাঁজা ৭শ’ গ্রাম। গ্রেফতারকৃতদের মধ্যে মামলার পলাতক আসামী ৭০ জন, নিয়মিত মামলা ২ জন এবং মাদকদ্রব্য আইনে ৩ মহিলাসহ ২৩ জন আসামী রয়েছে। এ সব ঘটনায় থানায় ২৩ টি মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ৯ জুলাই রাতে একই অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code