কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭

কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন দেশটির কংগ্রেসের ডেমোক্র্যাট দলের ২৪ সদস্য। অবশ্য, এতে ট্রাম্পের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এর মাধ্যমে দেশ পরিচালনার ক্ষেত্রে তার প্রতি মার্কিন নাগরিকদের নাখোশ মনোভাবেরই প্রকাশ ঘটছে।

Manual2 Ad Code

প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ নেয়ার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া, রাশিয়ার সঙ্গে যোগাসাজশের বিষয়ে তদন্ত চলাকালে মার্কিন অভ্যন্তরীণ আইন প্রয়োগকারী সংস্থা এফবিআইয়ের প্রধানকে বরখাস্ত করার অভিযোগও রয়েছে।

Manual6 Ad Code

গতকাল ট্রাম্পের বিরুদ্ধে এ প্রস্তাব আনা হয়েছে। এ প্রস্তাবের ব্যাখ্যা দিতে যেয়ে কংগ্রেস প্রতিনিধি স্টিভ কোহেন বলেন, এতে কমান্ডার ইন চিফ হিসেবে ট্রাম্পের যোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়া হয়েছে। তিনি একে রাজনৈতিকভাবে হস্তক্ষেপের চেষ্টা হিসেবেও অভিহিত করেন।

Manual4 Ad Code

মার্কিন সংবিধান অনুযায়ী একমাত্র ইমপিচের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে অপসারণ করতে পারে কংগ্রেস।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code