প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরিফের পদত্যাগ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৭

প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরিফের পদত্যাগ

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য অযোগ্য ঘোষিত হলেন নওয়াজ শরিফ। আর এই রায় কাঁধে নিয়ে সরকারের সর্বোচ্চ পদ থেকে পদত্যাগ করলেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এ অভিযোগ উত্থাপিত হলে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়।

অবশেষে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ শুক্রবার (২৮ জুলাই) সর্বসম্মত এক রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন।

Manual4 Ad Code

রায় ঘোষণার পর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, সুপ্রিমকোর্টের রায়ের প্রতি সম্মান দেখিয়ে নওয়াজ শরীফ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

অ্যাটর্নি জেনারেল আসতার আউসাফ জিও নিউজকে বলেন, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। তিনি ভবিষ্যতে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

Manual7 Ad Code

পাকিস্তানের সুপ্রিমকোর্টের এ রায়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা নওয়াজকে শাসনামল পূর্ণ করার আগেই পদ হারাতে হলো। তবে নওয়াজ পদ ছাড়লে তার স্থলে কে দায়িত্ব নেবেন সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ২০১৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত সরকার চালিয়ে নেওয়ার দায়িত্ব কার ওপর বর্তাবে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে মামলার রায়কে ঘিরে ইসলামাবাদের আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

Manual5 Ad Code

আদালত নওয়াজ পরিবারের সদস্যদের বিষয়ে দুর্নীতির তথ্য উপস্থাপনের জন্য তদন্ত দলকে ছয় সপ্তাহের সময় দিয়েছেন। এসময়ের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়েরেরও নির্দেশনা দিয়েছেন আদালত।

পাঁচ বিচারপতি আসিফ সায়্যিদ খোসা, গুলজার আহমেদ, এজাজ আফজাল খান, আজমত সায়্যিদ ও ইজাজুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এর আগে দুর্নীতির অভিযোগ পেয়ে ওই বেঞ্চের বিচারপতি খোসা ও গুলজার নওয়াজ শরিফের বিরুদ্ধে রুল জারি করেন। বাকি তিন বিচারপতি যৌথ তদন্ত দল গঠনের পক্ষে রায় দেন। আর সেই দলের তদন্তের পর এবার নতুন রায় ঘোষিত হলো নওয়াজের বিরুদ্ধে।

Manual4 Ad Code

রায়ে আদালত নওয়াজের পাশাপাশি দুর্নীতির দায়ে তার মন্ত্রীসভার ফিন্যান্স মিনিস্টার ইসহাক দার ও সংসদ সদস্য ক্যাপ্টেন সফদারকে পদে থাকার অযোগ্য ঘোষণা দিয়েছেন।

ওই তদন্তে উঠে আসে যে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা তাদের অর্থনৈতিক সম্পদের হিসেব দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়া ২০১৫ সালে পানামা পেপার্স ফাঁসের পর জানা যায় মি. শরীফের সন্তানরা বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে।

প্রসঙ্গত, ব্যাপক আলোচিত ফাঁস হওয়া পানামা পেপারসে নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম ও ছেলে হাসান-হুসেনের নাম আসে। তারা তিনজন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত বিভিন্ন অফশোর কম্পানির নামে লন্ডনে সম্পত্তি কেনেন বলে জানানো হয়। এরপরই বিরোধীরা নওয়াজ পরিবারের সম্পত্তির হিসাব ও দুর্নীতির তদন্ত করতে সুপ্রিম কোর্টের কাছে দাবি জানায়।

দেশটির ইংরেজী দৈনিক ডনে বলা হয়, পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই পুরো মেয়াদ শেষ করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code