বিস্ফোরক দিয়ে বিমান উড়িয়ে দেয়ার ষড়যন্ত্র নস্যাৎ করল অষ্ট্রেলিয়া

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৭

বিস্ফোরক দিয়ে বিমান উড়িয়ে দেয়ার ষড়যন্ত্র নস্যাৎ করল অষ্ট্রেলিয়া

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: অষ্ট্রেলিয়া বিস্ফোরক দিয়ে বিমান উড়িয়ে দেয়ার একটি ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের তৎপরতায় উদ্বুদ্ধ হয়ে এ ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানান হয়েছে।

Manual2 Ad Code

অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রবিবার জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। সিডনি জুড়ে বিশাল আকারের ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

শনিবার রাতে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চালানো হয় এবং অভিযানকে কার্যকর হিসেবে উল্লেখ করে টার্নবুল বলেন, এ বিষয়ে আরো কাজ করতে হবে।

Manual3 Ad Code

এ ছাড়া, দেশটির সন্ত্রাস বিরোধী সতর্কতা সম্ভাব্য উঁচ্চ পর্যায়ে থাকবে বলেও জানান তিনি। দায়েশ এবং অনুরূপ গোষ্ঠীগুলোর হামলার আশংকায় ২০১৪ সালে সন্ত্রাস বিরোধী সতর্কতাকে বাড়িয়েছিল অষ্ট্রেলিয়া।

Manual4 Ad Code

এদিকে, অষ্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার অ্যান্ড্রু কোলভিন বলেছেন, ব্যর্থ হামলা সম্পর্কে তথ্য অষ্ট্রেলিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সংস্থাগুলো থেকে পাওয়া গিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code