কাশ্মিরে সেনা ও গেরিলাদের সংঘর্ষে মেজরসহ নিহত ৪

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৭

কাশ্মিরে সেনা ও গেরিলাদের সংঘর্ষে মেজরসহ নিহত ৪

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে মেজর ৪ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ১ সেনা জওয়ান ও দুজন গেরিলা রয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার জাইপোরা গ্রামে সেনাবাহিনীর টহলদারি দলের ওপর গেরিলারা আচমকা হামলা চালালে এক কর্মকর্তাসহ ৩ সেনা জওয়ান আহত হয়। আহতদের দ্রুত আকাশপথে শ্রীনগরে সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কমলেশ পাণ্ডে নামে এক মেজর এবং অন্য এক সেনা জওয়ান মারা যান। কমলেশ পাণ্ডে ৪২ রাষ্ট্রীয় রাইফেলসের মেজর ছিলেন।

Manual6 Ad Code

এদিকে, বুরহানউদ্দিন নামে হিজবুল মুজাহিদীনের এক মুখপাত্র জাইপোরা গ্রামে সেনাবাহিনীর ওপর হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছেন।

Manual7 Ad Code

আর্মি, স্পেশাল অপারেশন গ্রুপ ও সিআরপিএফের যৌথবাহিনী বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপনসূত্রে খবর পেয়ে জাইপোরা গ্রামে ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এসময় গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে।

অন্যদিকে, আজ ভোরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলায় আকিব ইট্টু এবং সুহাইল আহমদ নামে হিজবুল মুজাহিদীনের দু’জন গেরিলা নিহত হয়েছে। নিহতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, নিহত গেরিলাদের মধ্যে একজন গত মে মাসে ব্যাংকের টাকা ভর্তি গাড়িতে হামলা চালালে এক নিরাপত্তাকর্মী ও ৫ পুলিশ মারা যায়। পার্সটুডে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code