সিলেট ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় ২৫ কেজি সোনা উদ্ধার হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচএম আহসান কবির জানান, মো. জামিল আক্তার নামে ওই যাত্রী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার (৫ আগস্ট) পর ঢাকা বিমানবন্দরে আসেন।
তিনি অসুস্থ সেজে হুইল চেয়ারে চড়ে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ২৫০টি স্বর্ণবার পাওয়া যায়।
এসব সোনার বারের ওজন প্রায় ২৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য সাড়ে ১২ কোটি টাকা বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি