৮ হাজার পিস ইয়াবাসহ পুলিশ দম্পতি আটক

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৭

৮ হাজার পিস ইয়াবাসহ পুলিশ দম্পতি আটক

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাজারের ব্যাগে করে পাচারকালে ৪০ প্যাকেট ইয়াবাসহ কক্সবাজারের চকরিয়া থানার এক পুলিশ সদস্য ও তার স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ সময় তাদের কাছ থেকে ৪টি মুঠোফোন জব্দ করা হয়।

Manual4 Ad Code

গত সোমবার রাতে ইয়াবা ট্যাবলেটগুলো পাচারের সময় টেকনাফের হোয়াইক্যং তল্লাশিচৌকিতে তাদের আটক করা হয়। ইয়াবার প্যাকেটগুলো চকলেটের মোড়কে মোড়ানো ছিল। প্যাকেটগুলো থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

দম্পতি হলেন চকরিয়া থানার পুলিশ সদস্য (কনস্টেবল) মো. এরশাদ আলম (৩০) ও তার স্ত্রী কামরুন নাহার (২২)।

এরশাদ আলমের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং পীর যাত্রাপুর এলাকায়। কামরুন নাহার কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা এলাকার আবদুল হামিদের মেয়ে।

Manual8 Ad Code

এ ঘটনায় গতকাল মঙ্গলবার একটি বাদী হয়ে মামলা করেন বিজিবি-২ এর হাবিলদার মো. হায়দার আলী শেখ।

Manual8 Ad Code

মামলাটি টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন তদন্ত করছেন বলে জানান টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান। এরপরই ওই দিনই আটক দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code