ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকুন : কিম

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৭

ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকুন : কিম

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যেকোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

Manual7 Ad Code

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এই খবর জানিয়ে বলেছে, পদস্থ সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কিম জং-উন।

Manual6 Ad Code

এ বৈঠকে উন বলেন, পিয়ংইয়ং-এর সঙ্গে যুদ্ধে যেতে না চাইলে ওয়াশিংটনকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেইসঙ্গে তিনি উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যাতে প্রয়োজনীয় মুহূর্তে তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়।

এর আগে গত ১০ আগস্ট পিয়ংইয়ং ঘোষণা করে, চলতি মাসের মাঝামাঝি সময়ে গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং এখন এটি অনুমোদনের জন্য কিম জং-উনের কাছে পাঠানো হবে।

Manual3 Ad Code

এ পরিকল্পনা অনুযায়ী, পিয়ংইয়ং থকে ৩,২০০ কিলোমিটার দূরে অবস্থিত গুয়াম দ্বীপ লক্ষ্য করে চারটি ‘হুয়াসং-১২’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে উত্তর কোরিয়া।

আমেরিকার নিয়ন্ত্রণে থাকা গুয়াম দ্বীপে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও শত শত মাকিন সেনা মোতায়েন রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code