আফগানিস্তানে বেশ কয়েকটি গণকবরের সন্ধান

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৭

আফগানিস্তানে বেশ কয়েকটি গণকবরের সন্ধান

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারে পুল প্রদেশের মির্জা ওয়ালাং গ্রামে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব গণকবর থেকে অন্তত ৪২টি লাশ উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

আফানিস্তানের উগ্র তালেবান গোষ্ঠী গত ৫ জুলাই আকস্মিকভাবে হামলা চালিয়ে গ্রামটি দখল করে নেয় এবং সেখানে হাজারা শিয়া মুসলমানদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। গ্রামটি সম্প্রতি আফগান সেনারা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে।

Manual8 Ad Code

স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, হামলায় তালেবানকে সহায়তা করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জবিউল্লাহ আমানি বলেন, “আমরা এ পর্যন্ত মির্জা ওয়ালাং গ্রামে তিনটি গণকবরের সন্ধান পেয়েছি এবং সেখান থেকে ৪২টি লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের মধ্যে তিনটি শিশু রয়েছে এবং বেশ কয়েকজনের দেহ থেকে মাথা কেটে ফেলা হয়েছে। জবিউল্লাহ আমানি জানান, একটি কবরে ২৩টি, আরেকটিতে ১১টি এবং অন্যটিতে আটটি লাশ পাওয়া গেছে। গ্রামটি দখলের পর ২৩৫ জনকে পণবন্দী করেছিল তালেবান। পরে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে চুক্তির পর সন্ত্রাসীরা এসব বন্দীকে মুক্তি দেয়। সূত্র : পার্সটুডে

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code