সিয়েরা লিওনে ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৬০০

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৭

সিয়েরা লিওনে ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৬০০

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সিয়েরা লিওনে ভূমিধসে নিখোঁজ ব্যক্তির সংখ্যা কমপক্ষে ৬০০ বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। এর ফলে দেশটিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে।

Manual1 Ad Code

দেশটির সরকার এরইমধ্যে ৩০০’র বেশি মানুষ নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। রাজধানী ফ্রিটাউনের আশপাশে সোমবার ব্যাপক বৃষ্টির কারণে পাহাড় ধসের পর ভয়াবহ এ বিপর্যয় ঘটে।

পাহাড় থেকে নেমে আসা ঢলে শহরের রাস্তাগুলো লাল রঙের মাটি মিশ্রিত পানির নদীতে পরিণত হয়েছে এবং এর ভেতরে বিভিন্ন জায়গায় মৃত মানুষের দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব লাশ মঙ্গলবার সকালের দিকে উদ্ধার করা হয়। ঘুমন্ত থাকা অবস্থায় বহু ঘরবাড়ি ধসে পড়ার কারণে হতাহতের ঘটনা বেশি ঘটেছে। এসব হতভাগ্য মানুষ মুহুর্তের মধ্যে টনকে টন কাদামাটির নিচে চাপা পড়ে। সরকারি মুখপাত্র কর্নেলিয়াস দেবেঅক্স জানান, ভয়াবহ ভূমিধসের পর কলেরা মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে পারে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code