পুত্রবধূকে রক্ষা করতে ছেলেকে হত্যা করল মা!

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৭

পুত্রবধূকে রক্ষা করতে ছেলেকে হত্যা করল মা!

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পুত্রবধূকে রক্ষা করতে গিয়ে ছেলেকে হত্যা করেছেন ভারতের মুম্বাইয়ের আনোয়ারি ইদ্রিসি (৪৫) নামের এক নারী। সন্তান নাদিম নাইমকে (২৫) হত্যা করে সারা রাত পাশে বশেই কেঁদেছেন।

Manual1 Ad Code

সকালে আনোয়ারিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। দুই বছর আগে এলাহাবাদের এক তরুণীকে বিয়ে করেন নাদিম। কিন্তু ওই তরুণী নাদিমের মাদকাসক্তির বিষয়ে জানতেন না। মাদকাসক্ত নাদিমের মারপিটের শিকার করে বিয়ের পাঁচ মাসের মাথায় শ্বশুরবাড়ি ছাড়েন ওই তরুণী।

পরে ছেলে মাদকাসক্তি ছেড়ে দিবে এবং আর মারধর করবে না- এমন প্রতিশ্রুতি দিয়ে ছেলের বউকে ফিরিয়ে আনেন আনোয়ার ইদ্রিস। ওই সময় তিনি এও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নাদিম যদি মারতে যায় তাহলে তিনিই রক্ষা করবেন।

Manual7 Ad Code

শাশুড়ির কথায় আশ্বস্ত হয়ে স্বামীর সংসারে ফিরে আসেন তরুণী। সম্প্রতি নাদিম মাতাল অবস্থায় বাড়ি ফিরে। নাদিম মারতে পারে এমন চিন্তা মাথায় আসায় পুত্রবধূকে প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেন আনোয়ার ইদ্রিস।

Manual3 Ad Code

ক্ষিপ্ত ও অপমানিত হয়ে নাদিম নিজের মাকেই মারা শুরু করেছিল সেই রাতে। এক পর্যায়ে নাদিম ক্লান্ত হয়ে পড়লে আনোয়ারি ইদ্রিসি গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ছেলে নাদিমকে হত্যা করেন। সূত্র : হিন্দুস্থান টাইমস

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code