কাবুলে মসজিদে আইএস’র কমান্ডো হামলা, নিহত ২০

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৭

কাবুলে মসজিদে আইএস’র কমান্ডো হামলা, নিহত ২০

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: কাবুলের এক শিয়া মসজিদে আইএসের আত্মঘাতী হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে এ আত্মঘাতী হামলায় ঘটনা ঘটেছে বলে সরকারি সূত্রে জানা গেছে। খবর- বিবিসির।

Manual4 Ad Code

খবরে বলা হয়, বিকালে নামাজের জন্য মুসল্লীরা জমায়েত হওয়া শুরু করলে মসজিদের গেটে এ সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। একইসাথে দুই অস্ত্রধারী সন্ত্রাসীও বন্দুক হামলা চালায় এ সময়।

Manual3 Ad Code

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আফগান বিশেষ বাহিনীর সাথে চার ঘন্টাব্যাপী এক সম্মুখযুদ্ধে হামলাকারীরা নিহত হয়।

Manual6 Ad Code

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ হামলায় শিশু ও পুলিশ কর্মকর্তাসহ নিহত হয় কয়েকজন।

কথিত ইসলামী জঙ্গি সংগঠন আইএস এ হামলার জন্য দায় স্বীকার করে। নিজেদের সংবাদ মাধ্যম আমাকে এটিকে কমান্ডো হামলা বলে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code