আইনজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৭

আইনজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান বিচারপতি

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক ::বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

Manual8 Ad Code

ঈদের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রধান বিচারপতির নিজ বাসভবনে সুপ্রিম কোর্টের সাবেক ও বর্তমান বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক বলেন, রাজধানীর ১৯নং হেয়ার রোডে প্রধান বিচারপতির নিজ বাসভবনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সকল আইনজীবীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিয়ম করবেন প্রধান বিচারপতি। এতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সিনিয়র-জুনিয়র সকল আইনজীবীর জন্য উন্মুক্ত থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code