মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের ভাই গ্রেফতার

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭

মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের ভাই গ্রেফতার

Manual5 Ad Code

মুম্বাইয়ে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহীমের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বিপুল অঙ্কের টাকা দাবী করে প্রাণনাশের হুমকি দেওয়ায় দাউদের ভাই ইকবাল কাসকরের বিরুদ্ধে অভিযোগ আনে এক প্রমোটর৷ সে অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের নাগপাদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ৷

Manual2 Ad Code

জানা গিয়েছে, শহরের নামকরা প্রমোটরকে ফোনে টাকা চেয়ে ফোনে হুমকি দিয়েছিলেন কাসকর। টাকা না পেলে প্রাণনাশের হুমকিও দেয়া হয় সেই প্রমোটরকে। পরবর্তীতে সেই প্রমোটর থানায় অভিযোগ করলে কাসকরকে গ্রেফতার করতে অভিযানে নামে পুলিশ। সোমবার সন্ধ্যায় ইকবালকে গ্রেফতার করা হয়৷ পুলিশি অভিযানের নেতৃত্বে ছিলেন মুম্বাই পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপ শর্মা৷

Manual8 Ad Code

মুম্বাই পুলিশ জানায়, ইকবালের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে। শেষমেস রক্ষা পেলেন না তিনি। প্রভাবশালী এ প্রমোটরের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ।

ইকবাল ২০০৩ সালে আরব আমিরাত থেকে ভারতে ফিরে। এখানে সে ভাই দাউদ ইব্রাহীমের অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণকারীদের একজন জানা যায়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code