নিষেধাজ্ঞা পারমাণবিক কর্মসূচিকে আরো গতিশীল করবে : উ. কোরিয়া

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭

নিষেধাজ্ঞা পারমাণবিক কর্মসূচিকে আরো গতিশীল করবে : উ. কোরিয়া

Manual7 Ad Code

কোনো নিষেধাজ্ঞাই উত্তর কোরিয়াকে থামাতে পারবে না বরং এ ধরনের নিষেধাজ্ঞা ও চাপ তাদের পারমাণবিক কর্মসূচিকে আরো গতিশীল করবে বলে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

পিয়ংইয়ং এক বিবৃতিতে দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে, নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আক্রোশপূর্ণ, অনৈতিক ও অমানবিক। এদিকে জাতিসংঘে জোরালো প্রস্তাব উত্থাপনের মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর চাপ আরো বাড়াতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট সম্মত হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে।

শুক্রবার উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি ৩ হাজার ৭০০ কিলোমিটার (২ হাজার ২৯৯ মাইল) পরিভ্রমণ করেছে। পরে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুয়ামে ক্ষেপণাস্ত্রটি রাখা হয়েছে, যা লক্ষ্যমাত্রার নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনাকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও আপত্তিকর উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব করা হয়।

Manual5 Ad Code

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ডিপিআরকের (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগ যত বাড়বে, আমাদের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি ততই গতিশীল হবে।

Manual7 Ad Code

এই মাসের শুরুতে পিয়ংইয়ং ষষ্ঠবারের মতো সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এরপর থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্নায়বিক লড়াই ভিন্নমাত্রা লাভ করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code