মৌলভীবাজারে হরতালের সমর্থনে শিবিরের মিছিল : আটক ২

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৭

মৌলভীবাজারে হরতালের সমর্থনে শিবিরের মিছিল : আটক ২

Manual3 Ad Code

মৌলভীবাজারে হরতালের সমর্থনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল থেকে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টায় শহরের পশ্চিমবাজার এলাকা থেকে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে শিবির। মিছিলটি এম সাইফুর রহমান রোড গিয়ে পুলিশি বাধায় শেষ হয়।

এসময় দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার বাবুল মিয়ার ছেলে মো: তাজুল ইসলাম ও রাজনগর উপজেলার দুরুদ মিয়ার ছেলে আক্কাছ মিয়া।

Manual4 Ad Code

মৌলভীবাজার মডেল থানার এসআই লাইলাতুন নাহার জানান, জামাত-শিবিরের মিছিল থেকে দুই জনকে আটক করা হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code