সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭
ছুটি কাটাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। তার সঙ্গে স্ত্রী সুষমা সিনহার যাওয়ার কথা থাকলেও তিনি যাননি বলে জানা গেছে।
ইমেগ্রেশন কর্মকর্তা সূত্রে জানা যায়, স্ত্রী সুষমা সিনহাকে নিয়েই ১০টা ৩০ মিনিটে বিমানবন্দরে প্রবেশ করেন প্রধান বিচারপতি। কিন্তু ইমিগ্রেশনে তার স্ত্রীকে আটকে দেয়া হয়। এ সময় সুষমা সিনহা অনেক অনুরোধ জানালেও তাকে ছাড়া হয়নি। তখন আবেগঘন পরিস্থিতিতে স্বামী স্ত্রী দু’জনেই চোখ ভেজান। স্ত্রী সিনহা অনেক কান্নাকাটি করছিলেন।
পরে রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান বিচারপতি। মাঝখানে বিরতির জন্য ৪৫ মিনিট অবস্থান করবেন সিঙ্গাপুরে। সেখান থেকে সাত ঘন্টার ভ্রমণে অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন বিচারপতি সিনহা।
অসুস্থতার কারণ দেখিয়ে গত ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটি নেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে ছুটির মেয়াদ আরও ৯ দিন বাড়িয়েছেন। তিনি গত ৫ অক্টোবর অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন। এরই মধ্যে তিনি ভিসা পেয়েও গেছেন। বিমানের টিকিটও সংগ্রহ করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি