সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৭
মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে দেশের সবচেয়ে বেশি চা বাগান অবস্থিত জানিয়েছে জাতিসংঘের সাবেক আবাসিক প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী এই বছরের নভেম্বরের মধ্যে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে চালু হবে। এটা চালু হলে বাণিজ্যিকভাবে চায়ের গুণগতমান নষ্ট হবে না।
শুক্রবার টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) এক জরুরি সভা শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় একথা বলেন তিনি।
মোমেন বলেন, দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের যত রকম অবকাঠামো দরকার বর্তমানে সব কিছুই প্রস্তুত আছে। চা নিলাম কেন্দ্র দ্রুত চালুর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ হয়েছে।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, আগামী নভেম্বরে চালু করে দিবে। এর ফলে বাগান মালিকদের বহু ধরনের খরচ কমবে। সবদিক থেকে বিবেচনায় শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র যত তাড়াতাড়ি চালু হবে দেশের জন্য তত মঙ্গল হবে।
টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি)- এর আহ্বায়ক ড. এ কে এম আব্দুল মোমেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সংস্থার সদস্য ছাড়াও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি, চা ব্যবসায়ী, অকশন বিডার, বাগান মালিক ও ব্রোকার হাউস এবং ওয়্যার হাউস কর্তৃপক্ষসহ চা-সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি