আপন জুয়েলার্সের মালিক গোলাপগঞ্জের দিলদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭

আপন জুয়েলার্সের মালিক গোলাপগঞ্জের দিলদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Manual4 Ad Code

অর্থপাচার প্রতিরোধ আইনে করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার রমনা থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মো. নুরনবী আসামী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউয়িনের উত্তর নগর গ্রামের বাসিন্দা দিলদার আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন গুলশান থানায় দায়ের করা পৃথক দুই মামলায় আপন জুয়েলার্সের অপর দুই মালিক দিলদার আহমেদের দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Manual8 Ad Code

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বলেন, আসামি দিলদার এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিলেও নিম্ন আদালতে হাজির হননি। তাই তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Manual6 Ad Code

উপকমিশনার জানান, এর আগে গতকাল আপন জুয়েলার্সের অন্য দুই মালিক দিলদার আহমেদের ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি জানান, আজ এ দুজনের গ্রেপ্তারি পরোয়ানা গুলশান থানায় পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।

Manual4 Ad Code

দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ বনানীতে দুই ছাত্রী ধর্ষণের মামলায় কারাগারে আটক রয়েছেন।

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ‘অবৈধ সম্পদ’ খুঁজতে তাঁর প্রতিষ্ঠানের পাঁচটি বিক্রয়কেন্দ্রে গত ১৪ ও ১৫ মে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

Manual8 Ad Code

প্রতিষ্ঠানটির গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের পাঁচটি শোরুমে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৫ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা সাময়িকভাবে জব্দ করা হয়।পরে ৪ জুন তিন দফা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আপন জুয়েলার্সের জব্দকৃত স্বর্ণ ও হীরা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। এরপর তাঁদের বিরুদ্ধে মুদ্রাপাচারের অভিযোগে মামলা করে কাস্টমস।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code