সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: চার লোককবি বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী কবি হাসন রাজা, দূর্ব্বীণ শাহ ও বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের স্মরণে ৪ দিনব্যাপি উৎসব সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। বিগত বোরো মৌসুমে হাওরের ফসলহানির ক্ষতি এখনো কৃষকরা কাটিয়ে ওঠতে না পারায় এবার ভিন্ন আঙ্গিকে-ভিন্ন নামে হচ্ছে উৎসব। সুনামগঞ্জের প্রখ্যাত এই চার মরমী সাধকের স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এবার ‘হাওরপাড়ের গল্প’ শিরোনামে হচ্ছে উৎসব।
গত শুক্রবার বিকালে বাউল স¤্রাট শাহ আব্দুল করিম স্মরণে সঙ্গীত প্রতিযোগিতার মধ্যে উৎসবের উদ্বোধন করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। শনিবার দ্বিতীয় দিনের দূর্Ÿীণ শাহর উৎসবে তথ্য সচিব মো. মরতুজা আহমেদসহ বিশিষ্টজনেরা আলোচনা করেছেন। রোববার তৃতীয় দিনের মতো হাছন রাজার উৎসব বিভিন্ন গান নিয়ে জেলাব্যাপী এই চার লোক কবির রচিত সঙ্গীত প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে এবং সোমবার (৩০ অক্টোবর) বৈষ্ণব কবি রাধারমণ দত্তের বিভিন্ন গানের মধ্যে দিয়ে চার দিনব্যাপী ‘হাওর পাড়ের গল্প’ শিরোনামে অনুষ্ঠানটি শেষ হচ্ছে। এতে বাউল ভক্তদের পদচারণায় মুখরিত জেলা শহর সুনামগঞ্জের অডিটরিয়াম হলসহ আশপাশের এলাকা।
শাহ্ আব্দুল করিমের জনপ্রিয় গান ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ি’র ফুলের গন্ধ আমার বাড়ি আসে’। বৈষ্ণব কবি রাধারমণের ‘তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে/ কিংবা জবা কুসুম সন্ধ্যামালী আনরে তুলিয়া মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া’ মরমি কবি হাসন রাজার- ‘সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো’ এমন জনপ্রিয় অসংখ্য গান প্রতিদিনই গ্রামীণ শিল্পী থেকে শুরু করে গাইছেন প্রখ্যাত শিল্পীরা। বিকাল থেকেই জমে ওঠছে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী অঙ্গণ। নানা স্থান থেকে আসছেন, শিল্পী, বাউল ও সঙ্গীতানুরাগীরা।
শিল্পীরা বললেন, লোকসংস্কৃতির রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক সুনামগঞ্জকে। তাতে আরো বেশি চর্চা হবে লোক সংস্কৃতির।
এ ব্যাপারে জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এই উৎসবে হাওরপাড়ের মানুষের সুখ, দুঃখ ও বেদনার কথা ওঠে আসবে। একই সঙ্গে এই অঞ্চলের সমৃদ্ধ লোক শিল্প ও এর পুরোধাদের ঘিরে পর্যটকদের আকর্ষণও করতে চাই আমরা।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান ৪ দিনের উৎসবের আজ শেষ দিন পর্যন্ত উৎসবটি নির্বিঘেœ করার জন্য আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরী করে রাখা হয়েছে।
সুনামগঞ্জের প্রখ্যাত লোক কবিদের সৃষ্টিকর্ম ধরে রাখা এবং গ্রামীণ অসংখ্য বাউলদের পৃষ্ঠপোষকতা দিতে সরকারি নানা উদ্যোগের প্রয়োজনীয়তা দাবি করলেন সুনামগঞ্জবাসী।
Design and developed by ওয়েব হোম বিডি