জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ বিমানের পাইলটসহ আটক ৪

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৭

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ বিমানের পাইলটসহ আটক ৪

Manual6 Ad Code

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এবার রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক পাইলটসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার পাইলটের নাম মো. সাব্বির। তিনি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত।

Manual4 Ad Code

পাইলট সাব্বিরের বিরুদ্ধে উড়োজাহাজ নিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ করেছে র‍্যাব। সাব্বির নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী ও জামা’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলেও দাবি করেছে র‌্যাব।

এর আগে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‍্যাব। গত রোববার ভোররাতে উপজেলার বাবলাবোনা এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল তাদের আটক করে।

Manual5 Ad Code

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, আটক তিনজন নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য। তারা গোপন বৈঠক করছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual2 Ad Code

তাদেরে কাছ থেকে এক কেজি ১০০ গ্রাম গানপাউডার, একটি পিস্তল, তিনটি গুলি ও বেশ কিছু ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code